বিশ্ব গ্রামের ধারণা।

 আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবং দ্রুত যোগাযোগের সুবিধার ফলে পৃথিবী ছোট হয়ে আসছে। আমরা এখন অতি অল্প সময়ের মধ্যেই পৃথিবীর কোথায় কী ঘটেছে তাৎক্ষণিকভাবে জানতে পারি। পৃথিবীর দেশগুলোকে যেন গ্রামের পরিবারের সমন্বয় বলে মনে হয়। এমনকি তারা তাদের সুখ দুঃখ পাশাপাশি প্রতিবেশির মতো বিনিময় করছে। একে অন্যের সমস্যায় এগিয়ে আসছে। 



বিশ্বগ্রামের প্রথম ধারণা দেন কে?

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক, যোগাযোগ তত্ত্ববিদ হারবার্ট মার্শাল ম্যাকলুহান ( Herbert Marshall McLuhan ) তিনি তার দুটি বই The Gutenberg Galaxy (1962) ও (Understandin media) এর মাধ্যমে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ এর ধারণা দান করেন। 


                                                  হারবার্ট মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)

আমরা আমারদের অনুভুতিকে সল্প সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুয়ষর কাছে পৌছাতে  পারছি। পৃথিবীর সল্প সময়ে এই যোগাযোগ সুবিধার মাধ্যমেই বিশ্বকে একটি গ্রামে পরিনত করা সম্ভব হয়েছে। আর এজন্যই বর্তমান বিশ্বকে গ্লােবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হয়।

অনেক সমাজবিজ্ঞানি অনেক ভাবে বিশ্বগ্রামকে সঙ্গা প্রদান করেন। 

১. রোলান্ড রবার্টসন বলেন: “বিশ্বায়ন হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা ।”

২. আর্টিন আলর্রো বলেন: “বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে মসস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া।” 

৩. অক্সফোর্ড আমেরিকান ডিকশনারী অনুযায়ী “The world considered a single community linked by tecommunications." 

৪.উইকিপিডিয় অনুযায়ী: The global villege in the sociological and cultural structure " 

৫. এন্থনি গিডেন্স বলেন: “বিশ্বয়ন হচ্ছে  বিশ্বব্যাপি সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ।” 

সুতরাং আমরা বলতে পারি , বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা, যেখানে পৃথিবীর সকল প্রন্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা-চেতনা, অভিজ্ঞতা,সংস্কৃতি-কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে ও্ একে অপরকে সেবা প্রদান করে থাকে।


Comments