লজিক্যাল গেইট
হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছ সবাই ? আশা করি সবাই ভাল আছ। আজ আমরা আলোচনা করব লজিক্যাল গেইট সম্পর্কে । লজিক্যালগেইট কাকে বলে এবং লজিক্যাল গেইট কত প্রকার।
লজিক গেইট কাকে বলে?
যুক্তিমূলক গেইটকেই লজিক্যাল গেইট বলে।
লজিক গেইট দুই প্রকার :
১। মৌলিক গেইট এবং
২। যৌগিক গেইট।
**মৌলিক গেইট: যে গেইট অন্য কোন গেইটের সাহায্য ছাড়া স্বাধীন ভাবে প্রকাশিত হতে পারে তাকে মৌলিক গেইট বলে।
মৌলিক গেইট মোট ৩টি যথা,
১। অর গেইট( OR ): যে লজিক্যাল অপারেশন দ্বারা ইনপুট গুলোকে যোগ করে আউটপুটে দেখানো হয় তাকে অর গেইট বলে। অর গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে একটি।

লজিক্যাল অর গেইটের চিত্র ও সত্যক সারণি।
২। এন্ড গেইট (AND): যে গেইট দ্বারা ইনপুট গুলোকে গুন করে আউটপুটে দেখানো হয় তাকে এন্ড গেইট বলে। এন্ড গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট থাকবে একটি।




Comments
Post a Comment