Javascript শিখতে এখানে ক্লিক করুন।
HTML (Hypertext Markup Language) হলো ওয়েবপেইজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কআপ ল্যাংগুয়েজ। এটি মূলত টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা। ওয়েব ডেভেলপার হতে হলে এ ল্যাংগুয়েজটি সবার আগে ভালোভাবে শিখরে হয়। ১৯৯০ সালের দিকে টিম বার্নার্স লি (Tim Berners Lee) এ ভাষার প্রাথমিক রূপ প্রদান করেন।
HTML ব্যবহার করে সহজেই ওয়েবপেইজ ডিজাইন করা যায়। HTML ফাইলে লেখা (টেক্সট) এবং অডিও, ভিডিও, গ্রাফিক্স, এনিমেশন ইত্যাদি লিংক করার কাজ করা যায়। এইচটিএমএল কতগুলো Mark-up ট্যাগের সমষ্টি যা ওয়েবপেইজে বিভিন্ন এলিমেন্ট কীভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে।
প্রথমে HTML তৈরির উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য/উপাত্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে আদান প্রদানের ব্যবস্থা করা। ১৯৯০ সালের দিকে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। ১৯৯৭এর জানুয়ারিতে W3C কর্তৃক প্রথম ডেভেলপকৃত HTML3.2 প্রকাশিত হয়। একই বছরের শেষে ডিসেম্বরে W3C HTML এর নতুন সংস্করণ HTML4.2 প্রকাশ করে। ২০১০ সালে HTML5 জনসম্মুখে পরিচিতি লাভ করে। বর্তমানে HTML5 সংস্করণ নিয়ে কাজ করা হয়। স্মার্টফোন ও ট্যাবলেটের মতো ডিভাইস বিবেচনায় রেখে HTML5 এর অনেক ফিচার নির্মিত হয়েছে। টেক্সট এডিটর ব্যবহার করে ওয়েবপেজের জন্য HTML ফাইল তৈরি করা যায় এবং HTML ফাইলের এক্সটেনশন হলো .html বা .htm |
## এইচটিএমএল এর সুবিধা
HTML হলো ওয়েবপেইজ লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত মার্কআপ ল্যাংগুয়েজ। এটি ব্যবহার করা সহজ। নিচে এর সুবিধাদি সম্পর্কে বর্ণনা করা হলো:
১. এইচটিএমএল ভাষা শেখা ও ফরমেটিং করা সহজ। প্লেইন টেক্সট বিধায় এডিট করা সহজ।
২. উইন্ডোজের সাথে ফ্রি এডিটর এবং প্রায় সব ধরনের ব্রাউজার সমর্থন করে।
৩. ওয়েব ফর্ম ডিজাইন করা যায়, ওয়েবপেইজে সহজেই অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত করা যায়।
৪. এটি ইউজার ফ্রেন্ডলি। প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যবহারকারীরাও সহজে শিখতে পারে।
৫. এটি সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এবং কিছু অ্যাপলেটের সাথে মিথস্ক্রিয় একটি ওপেন টেকনোলজি।
৬. এইচটিএমএল এ তৈরি করা যে কোন সাইটকে রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা সহজ।
৭. এইচটিএমএল এ তৈরি করা ওয়েবপেইজকে লোড করতে কম সময় লাগে।
৮. HTML validator এর সাহায্যে এইচটিএমএল এ তৈরি করা পেজের সিনট্যাক্স এরর বের করা যায়।
৯. সার্চ ইঞ্জিন অপটিমাইজ ফ্রেন্ডলি সাইট তৈরি করা যায়।
## এইচটিএমএল এর অসুবিধা
১. একটি সাধারণ ওয়েবপেইজ তৈরি করার জন্য অনেক কোড লিখতে হয়।
২. শুধুমাত্র স্ট্যাটিক এবং প্লেন পেইজ তৈরি করা যায়। ডাইনামিক পেইজ তৈরিতে ব্যব
৩. HTML এর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। বড় কোডে লেখা পেইজ চালানো জটিলতার সৃষ্টি করে।
Comments
Post a Comment